• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:৫৩:৫৯ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

৮ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:২১:২৯

কুড়িগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ১ হাজার ৭১৫ পিস ইয়াবাসহ এনামুল হক (৫২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

৮ এপ্রিল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান।

এর আগে রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এনামুল হক রৌমারী ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের বাসিন্দা।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেফতার এনামুল একাধিক মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
২৪ জুন ২০২৬ সকাল ১১:২৫:২৬








Follow Us