• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৬:৩৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১১ দোকান

৩১ মার্চ ২০২৪ রাত ০৯:১৩:৩৭

নড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১১ দোকান

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ৩০ মার্চ শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের পন্ডিতসার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Ad

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে এবং প্রায় সোয়া ২ ঘন্টার প্রচেষ্টায় সকাল ৫টা ২৫ মিনিট এর দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

Ad
Ad

অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

তবে ধারনা করা হচ্ছে, সেলিমের কনফেকশনারী দোকানের ফ্রিজের শর্টসার্কিট থেকে আগুন লাতে পারে।

নড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের নড়িয়া ইউনিট দল তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে ১১টি দোকান পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চৈন্দ্র বৈদ্য বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে রয়েছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us