• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৩:২৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

২৭ মার্চ ২০২৪ বিকাল ০৪:৩৯:৪২

গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ তিন জন আহত হয়েছেন। ২৭ মার্চ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

Ad

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে ব্যাটারিচালিত অটোভ্যানযোগে ৩ জন যাত্রী নয়াবাজার থেকে গুরুদাসপুরের দিকে যাচ্ছিলো। এ সময়ে সিরাজগঞ্জ থেকে মাছ বিক্রি শেষে একটি পিকআপ নয়াবাজার রোড হয়ে গুরুদাসপুরে ফেরার পথে ঘোষপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যান চালকসহ ৪ জন যাত্রী গুরুতর আহত হয়।

Ad
Ad

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামের পেয়ার মন্ডলের ছেলে আয়চান মন্ডলের (৫৮) মৃত্য হয়।

আহতরা হলেন, একই ইউনিয়নের চলনালী গ্রামের মৃত্যু ইসার স্ত্রী পরী বেগম (৬৫), খাকড়াদহ পুর্বপাড়া গ্রামের জসিমের ছেলে ভ্যান চালক আব্দুর রহিম (৪৫) ও বড়াইগ্রাম উপজেলার কচুগাড়ি গ্রামের জইমুদ্দিনের ছেলে মো. লালন (২৫)।

গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান লুনা বলেন, কমপ্লেক্সে আসার পূর্বেই আয়চানের মৃত্যু হয়েছে। বাকি তিন জনের আবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us