• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:৫৬:৫৪ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

সিংড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

১৭ মার্চ ২০২৪ সকাল ১১:১২:১৮

সিংড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্বাস উদ্দিন সরদার (৭৩) নামের এক বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন ।

১৬ মার্চ শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের নিঙ্গইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্বাস উদ্দিন সরদার সিংড়া উপজেলার রাখালগাছা গ্রামের মৃত মেছের আলীর ছেলে।

Ad
Ad

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ও স্থানীয়রা জানান, ছেলের মোটরসাইকেলে চড়ে সিংড়া বাজার থেকে শেরকোল বাজারের দিকে যাচ্ছিলেন বৃদ্ধ বাবা আব্বাস উদ্দিন সরদার। পথে নাটোর-বগুড়া মহাসড়কের নিঙ্গইন এলাকায় পৌঁছালে সিংড়া থেকে নাটোরগামী একটি কাভার্ড ভ্যান পিছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আব্বাস উদ্দিন সরদার মারা যান।

Ad

তবে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক বৃদ্ধের ছেলে অক্ষত রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১






Follow Us