• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩১:০৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

২৭ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:২৮:০১

মানিকগঞ্জে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধুলন্ডি নামক স্থানের ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Ad

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম।

Ad
Ad

তিনি জানান, উপজেলার ধুলন্ডি নামক স্থানে পাটুরিয়াগামী একটি ট্রাক মানিকগঞ্জগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়। এ সময় ঘাতক ট্রাকটিকে আটক করলেও পালিয়ে যায় চালক।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us