• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৩:৩৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে মুদি দোকানে আগুন লেগে নিহত ১, দগ্ধ ২

২৪ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:৫৩:০৯

বাগেরহাটে মুদি দোকানে আগুন লেগে নিহত ১, দগ্ধ ২

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় মুদি দোকানে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ২ জন।

Ad

২৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বাগেরহাটের কচুয়া উপজেলার দেপাড়া বাজারের মেসার্স সাদমান স্টোরের মালিক বাচ্চু শেখের মুদি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভারে ধারণা করা হচ্ছে।

Ad
Ad

এ সময় দোকানের ভিতর আটকা পরে মোমেম শেখের ছেলে সামিউজ্জামান অন্তর (১৫), লুৎফর রহমানের ছেলে হাবিব হোসেন (১৫) মারাত্মকভাবে আহত হয়। অগ্নি দগ্ধ হয়ে আমিরুল ইসলাম (১৬) নামে ১ জন বাগেরহাটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত ব্যক্তি ধোপাখালী গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

দোকান মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীর সহায়তায় ও কচুয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিদগ্ধ ৩ জনের মধ্যে ২ জনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা।

অপর একজন বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এ ঘটনায় দোকানের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকের দাবি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us