• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩১:১৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:২৬:৪৩

টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
“ছবি: এশিয়ান টিভি”

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Ad

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি বুধবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযুদ্ধ সংসদ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, টু্ঙ্গিপাড়া উপজেলা প্রশাসনসহ গোপালগঞ্জ ও টুঙ্গীপাড়ার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন।

Ad
Ad

শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাতবরণকারী সদস্যদের এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এসময় জেলা প্রশাসক গোপালগঞ্জ কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা পরিষদ গোপালগঞ্জের পক্ষে প্রধান প্রকৌশলী দেব প্রসাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির, পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মাহবুবুল আলম, মোহা. মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ্এনও) মোহাম্মদ মঈনুল হক, সহকারী কমিশনার (ভূমি) মো. জহিরুল আলম, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আমিনুর রহমানসহ জেলা-উপজেলা পর্যায়ের মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১



Follow Us