• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৩২:০০ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

ভূমি অফিসের পরিত্যক্ত জায়গায় কর্মকর্তা মাহমুদা জাহানের ‘কুসুম কানন’

৬ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:৩৫:৫১

ভূমি অফিসের পরিত্যক্ত জায়গায় কর্মকর্তা মাহমুদা জাহানের ‘কুসুম কানন’

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভূমি অফিসের ভেতরে পুরাতন রেকর্ড রুমের পেছনে পরিত্যক্ত জায়গায় দৃষ্টিনন্দন ফুলের বাগান গড়ে তুলেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

আড়াই শতক পরিত্যক্ত জমিতে ‘কুসুম কানুন’ নামের এই ফুলের বাগানটিতে বিভিন্ন প্রজাতির ও সৌন্দর্য বর্ধক ২৫০টি ফুলের চারা রোপণ করেন তিনি। শুধু তাই নয়, সেখানে তিনি দর্শনার্থীদের বসার জন্যও ব্যবস্থা করেছেন।

Ad
Ad

৫ ফেব্রুয়ারি সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই দৃষ্টিনন্দন ফুলের বাগানটি সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহানকে সঙ্গে নিয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।

Ad

নাম ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধনের সময় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম সাহন, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন তফসিলের উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮



আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩৯







Follow Us