• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪২:৩২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আগৈলঝাড়ায় প্রকাশ্যে কচ্ছপ বিক্রির দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড

২৩ জানুয়ারী ২০২৪ সকাল ১০:৪১:০৬

আগৈলঝাড়ায় প্রকাশ্যে কচ্ছপ বিক্রির দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় প্রকাশ্যে কচ্ছপ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Ad

২২ জানুয়ারি সোমবার বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের সাহেবের হাটে অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন।

Ad
Ad

তিনি বলেন, রত্নপুর ইউনিয়নের সাহেবের হাটে কচ্ছপ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মোল্লাপাড়া গ্রামের সুধীর বাড়ৈর ছেলে কচ্ছপ ব্যবসায়ী সুবাস বাড়ৈকে ১৭টি কচ্ছপসহ আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সোমবার রাতে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এসময় আগৈলঝাড়া থানার এসআই মিল্টন মণ্ডল ও ভূমি অফিসের নাজির সোহেল আমিনসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯







Follow Us