• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৩:০৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কক্সবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী আরোহীর মৃত্যু

২২ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:৪৬:১৪

কক্সবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী আরোহীর মৃত্যু

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারে মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারী আরোহীর মৃত্যু হয়েছে। ২২ জানুয়ারি সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad

তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় পাওয়া না গেলেও তার সঙ্গে থাকা অপর পুরুষ আরোহীর পরিচয় পাওয়া গেছে। তার নাম শহিদুল আমিন তানিব। তিনি কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার অবস্থাও আশঙ্কাজনক।

Ad
Ad

প্রত্যক্ষদর্শী ইরফান আজাদ বলেন, সকালে মেরিন ড্রাইভ সড়কে কক্সবাজার থেকে টেকনাফ অভিমুখী মোটরসাইকেলটি এক নারী রাইড করছিলেন। তার মাথায় হেলমেট ছিল না। কিন্তু পেছনে বসা পুরুষ আরোহীর মাথায় হেলমেট ছিল। দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই নারী আরোহীর মৃত্যু হয়।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মছিউর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহত নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us