• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৬:৪৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

৯ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:৪৩:৪০

নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল আহসান ফুয়াদ কাজীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।

Ad

৭ জানুয়ারি রোববার উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ৮ জানুয়ারি সোমবার সকাল ১১টায় পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী।

Ad
Ad

পুলিশ সুপার উপস্থিত এলাকাবাসী ও নিহতের স্বজনদের আশ্বাস দিয়ে বলেন, পুলিশ ইতোমধ্যে দোষীদের শনাক্ত করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। আপনারা বিভ্রান্ত হবেন না, আমাদের উপর ভরসা রাখুন। পুলিশ দ্রুত অপরাধীদের সনাক্ত করে শাস্তির আওতায় নিয়ে আসবে।

তিনি আরও বলেন, এটা কোন নির্বাচনী সহিংসতা বা রাজনৈতিক হত্যাকাণ্ড না। আমরা প্রাথমিকভাবে যে তথ্য উপাত্ত পেয়েছি তাতে ধারণা করা হচ্ছে, নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তদন্তের স্বার্থে  হয়তো এখনই সবকিছু বলা যাচ্ছে না, তবে খুব শিঘ্রই আপনারা দোষীদের গ্রেফতার দেখতে পাবেন।

নিহতের বাবা মকবুল হোসেন কাজী জানান, স্থানীয় একটি প্রভাবশালী গ্রুপের সাথে তার দীর্ঘদিনের বিরোধ ছিল। তারা বা তাদের সাথের লোকজন আমার ছেলের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে। তিনি নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করার পর এ কথা জানিয়েছেন।

উল্লেখ্য, নিহত ফুয়াদ কাজী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার একটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us