• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৫:৫৯:৩৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

কুয়াশায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ-কার্গো সংঘর্ষ, ১ নারী নিখোঁজ

৫ জানুয়ারী ২০২৪ সকাল ১০:১৫:৪৮

কুয়াশায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ-কার্গো সংঘর্ষ, ১ নারী নিখোঁজ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি : ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের সাথে কার্গো জাহাজের সংঘর্ষ হয়েছে। এতে রিনা আক্তার নামে এক  নারী নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে রবিউল নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

Ad

৪ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে চাঁদপুর মতলব উত্তরের আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। 

Ad
Ad

নৌ-পুলিশ সুপার কামরুজ্জামান জানান, সুন্দরবন-১৬ লঞ্চটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে চাঁদপুরের আমিরাবাদ এলাকায় একটি কার্গো জাহাজের সাথে সংঘর্ষ হয় লঞ্চটির। এ ঘটনায় এক নারী নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এতে তলা ফেটে বিকল হয়ে পড়ে নৌ-যানটি।

নৌ-যানটি আমিরাবাদ চরে নোঙ্গর করা রয়েছে। দুর্ঘটনার পর যাত্রীদের উদ্ধার করে সুন্দরবন-১৫ লঞ্চে করে বরিশালে নেয়া হয়েছে। এ ছাড়া দুর্ঘটনা কবলিত লঞ্চের যাত্রীদের খোঁজ-খবর রাখা হচ্ছে। এতে অন্তত ৭ থেকে ৮ শ’ যাত্রী ছিল বলেও জানান এ কর্মকর্তা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us