• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৮:৪০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কালকিনিতে আগুনে পুড়েছে খাশের হাট বাজারের ৫ দোকান

১২ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:৫২:৪৭

কালকিনিতে আগুনে পুড়েছে খাশের হাট বাজারের ৫ দোকান

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার খাশের হাট বাজারে আগুন লেগে ৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। এঘটনায় পাঁচ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

Ad

১১ ডিসেম্বর সোমবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার খাশের হাট বাজারে এ ঘটনা ঘটে। দোকানের মধ্য থেকে আগুনের ধোঁয়া দেখতে পান বাজারের নৈশ প্রহরী। তার ডাক-চিৎকার শুনে মসজিদের মাইকে লাগুন লেগেছে বলে ঘোষণা করা হয়। ঘোষণা শুনে সাধারণ মানুষ কলসি-বালতি দিয়ে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

Ad
Ad

খবর দেয়া হয় কালকিনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে চাইলেও ঘন কুয়াশার কারণে কিছুটা বেশী সময় লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই আগুনের থাবায় তিনটি দোকান ঘর পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায় এবং দুটি দোকান বেশ ক্ষতিগ্রস্ত হয়।

আগুনে ক্ষতিগ্রস্ত হয় ইউনুচ খান, বাবুল মন্ডল, নিখিল মন্ডল, মন্টু মন্ডল ও বিজয় কৃষ্ণের দোকান।

কালকিনি ফায়ার সার্ভিসের ইনচার্জ খোকন জমাদার বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। সরকারের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us