• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৪:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেনের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

৪ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:২৬:২৫

শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেনের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেনের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩ ডিসেম্বর রোববার হাসপাতালের মহিলা ওয়ার্ডের নিচ তলা সংলগ্ন ড্রেনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad

জানা গেছে, রোববার বেলা ১১টায় শ্রীবরদী হাসপাতালের মহিলা ওয়ার্ডের নিচ তলা সংলগ্ন ড্রেনের পাশে পরিত্যক্ত স্থানে একটি নবজাতকের মরদেহ দেখতে পান হাসপাতালের আরএমও ডা. অমিও জ্যোতিসহ স্থানীয় কয়েকজন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

Ad
Ad

শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী বলেন, মহিলা ওয়ার্ডে কোনো ডেলিভারি করা হয় না। ডেলিভারি ওয়ার্ড আলাদা। তবে কে বা কারা রাতে এই নবজাতকের মরদেহ এখানে ফেলে গেছে তা বলতে পারছেন না কেউ।

এ ব্যাপারে শ্রীবরদী থানার এসআই মো. শফিকুর রহমান জানান, হাসপাতালের মহিলা ওয়ার্ডের নিচে পরিত্যক্ত অবস্থায় নবজাতকের মরদেহটি পাওয়া যায়। কুকুর বা শিয়ালে নবজাতকের মুখের একটি অংশ খেয়েছে। নবজাতক কন্যার মরদেহর পাশে একটি ভ্যানিটি ব্যাগ ও একটি গ্যাস লাইট ছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us