• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৬:১০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

যশোরে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত ১

৪ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০২:৩৭

যশোরে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত ১

যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলায় সন্ত্রাসীদের বোমা (ককটেল) হামলায় জিয়া ফকির (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ৩ নভেম্বর শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের রানাগাতী গ্রামে এই ঘটনা ঘটে।

Ad

জিয়া ফকিরের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জিয়া ফকির রানাগাতী গ্রামের উত্তরপাড়া মসজিদ মাদ্রাসা বটতলা নামে একটি স্থানের চায়ের দোকানে বসেছিলেন। রাত সাড়ে ৯টার দিকে কয়েক দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে বোমা হামলা চালায়। একটি বোমা তার শরীরে ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

রানাগাতী গ্রামের ওহাব ফকিরের ছেলে জিয়া ফকিরের নামে একটি বাহিনী আছে। সেটি জিয়া বাহিনী নামে পরিচিত। তার নামে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। জিয়া ফকির দীর্ঘদিন ঢাকায় পালিয়েছিলেন। মাস তিনেক আগে তিনি এলাকায় ফিরেছেন।

জানতে চাইলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা তাকে লক্ষ্য করে একটি ককটেল মারে। ককটেলটি তার পেটে ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

কারা কেন এই বোমা হামলা চালিয়েছে তাই এই মুহূর্তে বলা যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, আমরা খোঁজখবর নিচ্ছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us