• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৮:১৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় যুবক খুন, ছুরিকাহত ২

২২ অক্টোবর ২০২৩ সকাল ০৭:৫৯:৫৩

বগুড়ায় যুবক খুন, ছুরিকাহত ২

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় আবারো খুনের ঘটনা ঘটেছে। এবার খুন হয়েছে জুনায়েদ নামে ১৮ বছরের এক যুবক। সেইসাথে আরও ২ জন ছুরিকাহত হয়েছে।

ঘটনাটি ঘটে, ২১  অক্টোবর শনিবার রাত নয়টার দিকে, ববগুড়ার শাহজাহানপুর উপজেলার বেজোড়া গ্রামে।

Ad

পুলিশ সূত্র জানায়, নিহত জুনায়েদ শাহজাহানপুর উপজেলার সুজাবাদ পূর্বপাড়ার মোহাম্মদ জব্বারের ছেলে । রাত সাড়ে আটটার দিকে একটি ইজি বাইকের চেপে জুনায়েদসহ তিন বন্ধু যাচ্ছিল বেজোড়া গ্রামে।

সেখানে মোটরসাইকেল আরোহীদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে মোটরসাইকেল আরোহীরা তাদের উপর হামলা করে। এ সময় তারা জুনায়েদসহ তার দুই বন্ধুকে এলোপাথারিভাবে ছুরি মেরে চলে যায়। এরপর লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ।

কিন্তু ভর্তির পরপরই রাত ৯টার দিকে জুনায়েদ মারা যায়। আহত অপর দুজন হলো শাহজাহানপুরের সুজাবাদ এলাকার মিল্লাত হোসেন (২১) ও নন্দ গ্রামের জাকিরুল (৩০)। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

Ad
Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪


Follow Us