• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৬:৫৮ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও সাহসী হতে হবে: গভর্নর

২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৮:৪৮

ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও সাহসী হতে হবে: গভর্নর

নিজস্ব প্রতিবেদক: ঋণ প্রদানের ক্ষেত্রে গ্রাহকের আর্থিক সক্ষমতা যাচাই করে অর্থায়ন করা এবং খেলাপি ঋণ আদায়ে আরও কঠোর ও সাহসী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

Ad

২ ফেব্রুয়ারি সোমবার সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০২৬ এ তিনি এসব কথা বলেন।

Ad
Ad

গভর্নর বলেন, ব্যাংকগুলোকে অবশ্যই ঋণগ্রহীতার পরিশোধ সক্ষমতা বিবেচনায় নিয়ে ঋণ দিতে হবে। একই সঙ্গে খেলাপি ঋণ আদায়ে কোনো ধরনের দ্বিধা না করে দৃঢ় অবস্থান নিতে হবে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং রফতানিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা গেলে বৈদেশিক খাত অধিকতর মজবুত হবে বলেও মন্তব্য করেন তিনি।

তবে ব্যাংকগুলো যেন শুধু বড় ব্যবসায়ীদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে গভর্নর বলেন, অনুৎপাদনশীল হিসেবে বিবেচিত হলেও এসএমই খাতে ঋণ বিতরণের হার বাড়াতে হবে। দেশের অর্থনীতিতে এই খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাজনৈতিক সরকারের অধীনে কাজ করা কঠিন হলেও পেশাদারিত্ব বজায় রেখে ব্যাংকখাতের সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনৈতিক পরিস্থিতি আংশিকভাবে স্বাভাবিক করতে সক্ষম হয়েছে, যদিও এখনও পুরোপুরি স্বস্তিদায়ক অবস্থায় পৌঁছানো যায়নি।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, সামনে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক জটিলতা এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে, যা উপেক্ষা করার সুযোগ নেই। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যক্রমে নিয়মনীতি কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং সেই কাঠামোর মধ্যেই জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করতে হবে। কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই ও মাঝারি শিল্প খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এসব খাতকে এগিয়ে নিতে ব্যাংকগুলোর দায়িত্ব আরও বেশি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বামনায় ইয়াবাসহ আটক ১
বামনায় ইয়াবাসহ আটক ১
২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫০:২৬









ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে সাড়ে ৬ হাজার
ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে সাড়ে ৬ হাজার
২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৫:২১


Follow Us