• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৭:৩৯:৩৫ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

২৮ মে ২০২৫ দুপুর ১২:৪৭:২১

জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: চার দিনের সফরে জাপানের টোকিও পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় ২৮ মে বুধবার দুপুর ২টা ৫ মিনিটে তিনি টোকিওতে পৌঁছান।

Ad

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাপানের প্রটোকল প্রধান মো. দাউদ আলী বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

Ad
Ad

জাপানের উদ্দেশে যাওয়ার পথে হংকংয়ে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার (২৭ মে) ভোর রাতে তিনি হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেদেশের শ্রমমন্ত্রী ক্রিস সান তাঁকে স্বাগত জানান।

এর আগে মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটে অধ্যাপক ইউনূস ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইট জাপানের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

জাপান সফরে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us