• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সকাল ০৭:০৮:৪৩ (20-Mar-2026)
  • - ৩৩° সে:
নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

ডেস্ক রিপোর্ট: নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণ ও পরে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।২৭ ফেব্রুয়ারি শুক্রবার ভোররাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আল্টিমেটাম দেন।ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, নরসিংদীর মাধবদীতে প্রায় ১৫ দিন আগে স্থানীয় নূরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর বাবা স্থানীয় জনপ্রতিনিধির কাছে বিচার চান। তবে অভিযুক্তদের কাছ থেকে অর্থ নিয়ে আপসের চেষ্টা করা হয় এবং মামলা করতে বাধা দেওয়া হয় বলেও তিনি দাবি করেন। এমনকি পরিবারটিকে এলাকা ছাড়ার জন্য চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।হাসনাত আরও দাবি করেন, বুধবার বিকেলে কিশোরীকে খালার বাড়িতে রেখে আসতে গেলে তাকে আবার তুলে নিয়ে যায় নূরা। পরদিন সরিষা ক্ষেতে কিশোরীর মরদেহ পাওয়া যায়।এ ঘটনায় পুলিশ মহিষাসুরা ইউনিয়নের এক বিএনপি নেতা আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ানসহ চারজনকে গ্রেফতার করেছে বলে উল্লেখ করেন তিনি। তবে তার মতে, এটি যথেষ্ট নয়। প্রধান অভিযুক্ত নূরাকে দ্রুত গ্রেফতার এবং ঘটনার পেছনে কারা মদদদাতা—তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।