• ঢাকা
  • |
  • রবিবার ৯ই ফাল্গুন ১৪৩২ ভোর ০৫:১৭:৪৬ (22-Feb-2026)
  • - ৩৩° সে:
পাবনা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, ‘জয় বাংলা’ স্লোগান

পাবনা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, ‘জয় বাংলা’ স্লোগান

পাবনা প্রতিনিধি: প্রায় ১৮ মাস পর পাবনা জেলা বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি শুক্রবার এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।ভিডিওতে দেখা যায়, জেলা শহরের আব্দুল হামিদ সড়কে অবস্থিত পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমামের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী একটি লাঠির সাহায্যে জাতীয় পতাকা উত্তোলন করছেন। এ সময় তারা ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’ স্লোগান দেন। তবে কার্যালয়ের মূল ভবনটি এখনও তালাবদ্ধ রয়েছে।জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের উদ্দেশে দেশত্যাগের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তারের আশঙ্কায় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এরপর থেকে দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগ কার্যালয় বন্ধ রয়েছে এবং দলীয় কার্যক্রম স্থগিত আছে।পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতা মাহবুব আলম খান, পৌর আওয়ামী লীগের নেতা মুস্তাফিজুর রহমান কিরণ, আনোয়ার হোসেন খান, আশরাফ পিন্টু, সেলিম মালিথা, মুজিবুর রহমান সেলিম, আব্দুল হাফিজ, রানা চৌধুরী, সাবেক ছাত্রনেতা পলাশ, শেখ রাজু, ফিরোজ ও ছাত্রনেতা তৌশিকুর রহমান রাভা প্রমুখ।