• ঢাকা
  • |
  • রবিবার ৮ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:০২:২০ (22-Mar-2026)
  • - ৩৩° সে:
মহাসড়কের রেলক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালুর ঘোষণা

মহাসড়কের রেলক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় ভয়াবহ বাস-ট্রেন দুর্ঘটনার পর দেশের মহাসড়কের ওপর দিয়ে যাওয়া রেলক্রসিংগুলোতে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন কৃষি, প্রাণিসম্পদ ও খাদ্যমন্ত্রী আমিনুর রশীদ।২২ মার্চ রোববার বেলা ১১টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন, কুমিল্লার এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে। ইতোমধ্যে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কৃষিমন্ত্রী জানান, আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে ঢাকায় বা বিদেশে পাঠানো হবে। এছাড়া নিহত প্রত্যেক পরিবারের মরদেহ বাড়িতে নেওয়ার খরচ হিসেবে তাৎক্ষণিক ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে।ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।উল্লেখ্য, ভোরে পদুয়ারবাজার লেভেল ক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় ‘মামুন স্পেশাল’ বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ট্রেনটি দ্রুতগতিতে থাকায় বাসটিকে প্রায় এক কিলোমিটার সামনে ঠেলে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন।