• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:৪৫:৪০ (22-Jun-2026)
  • - ৩৩° সে:
সোনার ভরিতে বাড়ল আরও ৫ হাজার ৪৮২ টাকা

সোনার ভরিতে বাড়ল আরও ৫ হাজার ৪৮২ টাকা

ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিপ্রতি সোনার নতুন দর নির্ধারণ করেছে, যেখানে সর্বোচ্চ মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বেড়েছে।নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকায়।আজ ১৫ জুন সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।এর আগে সর্বশেষ ১৩ জুন বাজুস সোনার দাম সমন্বয় করেছিল। তখন ভরিপ্রতি ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়।বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৭৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বৃদ্ধি এবং ৩৬ বার কমানো হয়েছে।এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। ভরিপ্রতি ২৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা। ২১ ক্যারেট রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বিক্রি হবে।