• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ রাত ১১:৩৬:১১ (20-Mar-2026)
  • - ৩৩° সে:
যুক্তরাষ্ট্রের একাধিক সেনাকে আটক করা হয়েছে: আলি লারিজানি

যুক্তরাষ্ট্রের একাধিক সেনাকে আটক করা হয়েছে: আলি লারিজানি

আন্তর্জাতিক ডেস্ক: ইরান দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের কয়েকজন সেনাসদস্যকে আটক করেছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি ৮ মার্চ রোববার (বাংলাদেশ সময়) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য জানান।তিনি বলেন, এক সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে।তবে ঠিক কতজন সেনাকে আটক করা হয়েছে তা তিনি উল্লেখ করেননি। এছাড়া কীভাবে এবং কোথায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি ইরানের এই প্রভাবশালী কর্মকর্তা।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর এখন পর্যন্ত ইরানের ভেতরে মার্কিন বাহিনীর কোনো স্থল হামলার তথ্য প্রকাশ্যে পাওয়া যায়নি।সূত্র: দ্য জেরুজালেম পোস্ট।