• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৫৫:৫৮ (27-Mar-2026)
  • - ৩৩° সে:
স্বাধীনতা দিবসে কুমিল্লা সেনানিবাসের উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

স্বাধীনতা দিবসে কুমিল্লা সেনানিবাসের উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

কুমিল্লা প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লা সেনানিবাসে ‘গো গ্রিন ইনিশিয়েটিভ’-এর ব্যানারে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী বর্ণাঢ্য সাইকেল র‍্যালি। পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্যকর জীবনযাপনকে উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়েছে।২৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে সেনানিবাসের সকল ব্রিগেড কমান্ডার, স্টেশন কমান্ডার, কমান্ড্যান্টসহ প্রায় ৫০০ সেনাসদস্য এবং ২৫ জন শিশু-কিশোরের অংশগ্রহণে সাইকেল র‍্যালির উদ্বোধন করেন ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।এসময় তিনি বলেন, ‘পরিবেশবান্ধব আবাসিক ও কর্মপরিবেশ গড়ে তুলতে কুমিল্লা সেনানিবাসে গো গ্রিন ইনিশিয়েটিভ নামে একটি সমন্বিত প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য অভ্যন্তরীণ চলাচলে জীবাশ্ম জ্বালানিচালিত যানবাহনের ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো।’উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি ১০০টি সাইকেল এবং ‘আনন্দ পরিবহন’ নামে দুইটি ব্যাটারিচালিত গাড়ি সংযোজনের মাধ্যমে ‘গো গ্রিন ইনিশিয়েটিভ’-এর যাত্রা শুরু হয়। ইতোমধ্যে এই উদ্যোগ জ্বালানিনির্ভর যানবাহনের ব্যবহার কমানো এবং কার্বন নিঃসরণ হ্রাসে ইতিবাচক প্রভাব ফেলছে।