• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:৩৬:১৬ (20-Mar-2026)
  • - ৩৩° সে:
নারায়ণগঞ্জ বন্দরের শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার

নারায়ণগঞ্জ বন্দরের শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরের শীর্ষ সন্ত্রাসী দিপুকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব-১১।১১ মার্চ বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে লে. কর্ণেল এইচএম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১০ মার্চ মঙ্গলবার রাতে বন্দর থানার পূর্ব চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, দুটি চাকু এবং বেশ কিছু লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।র‍্যাব জানায়, গ্রেফতার দিপু বন্দরের মদনপুর ইউনিয়নের পূর্ব চাঁনপুর গ্রামের মুইচা কালাম ওরফে আবু কালামের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ মোট ১৮টি মামলা রয়েছে।র‌্যাব আরও জানায়, তার বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের কাছ থেকে চাঁদা আদায়, জমি দখল এবং মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।