সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সদরঘাট এলাকায় দুই লঞ্চের সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পানিতে ডুবে আরও তিনজন নিখোঁজ রয়েছেন।১৮ মার্চ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।প্রাথমিকভাবে জানা যায়, ‘আসা যাওয়া-৫’ লঞ্চে ট্রলার দিয়ে যাত্রী তোলার সময় ‘জাকির সম্রাট-৩’ নামের একটি লঞ্চ পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লঞ্চের চাপায় দুইজনের মৃত্যু হয়।দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।