সংসদ ভবন থেকে লোডশেডিং শুরুর প্রস্তাব বিরোধীদলীয় নেতার
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর ঘোষণার প্রেক্ষিতে জাতীয় সংসদকেও এর আওতায় আনার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।২৩ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় সংসদে এ প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, লোড ম্যানেজমেন্ট কার্যক্রম সংসদ ভবন থেকেও শুরু হওয়া উচিত, যাতে জনগণের কাছে সমতার বার্তা পৌঁছে।এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিরোধী দলীয় নেতা সংসদের অধিবেশন তো বন্ধ করা যাবে না। তখন বিরোধীদলীয় নেতা ফ্লোর নিয়ে বলেন, আমি সংসদ অধিবেশনে লোডশেডিং করার কথা বলিনি। বলেছি সংসদ ভবনের বিভিন্ন অফিসে লোডশেডিং করার কথা।ডা. শফিকুর রহমান বলেন, ঢাকার অন্যান্য এলাকায় যদি এক ঘণ্টা করে লোডশেডিং হয়, তাহলে সংসদ ভবনও এর বাইরে থাকা উচিত নয়। এতে জনগণ বুঝবে যে দেশকে সমভাবে পরিচালনার চেষ্টা করা হচ্ছে।এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্তের কথা জানান।