• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:১৮:০৬ (24-Mar-2026)
  • - ৩৩° সে:
ঈশ্বরদীতে রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার

ঈশ্বরদীতে রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার

রাজশাহী ব্যুরো: পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিন সিটি আবাসিক ভবন থেকে এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।৪ জানুয়ারি রোববার গ্রিন সিটির আবাসিক ৮ নম্বর বিল্ডিংয়ের ৩য় তলার ৩১ নম্বর কক্ষ থেকে এটমটেক এনার্গো কোম্পানির কর্মী রাইবাকভ মাকসিম (৩০) এর লাশ উদ্ধার করা হয়।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত রাইবাকভ মাকসিমের রুমমেট ফ্রোলিওভ (রাশিয়ান নাগরিক) কক্সবাজারে ছুটি কাটিয়ে রোববার নিজ কক্ষে ফিরে ঢুকে রাইবাকভ মাকসিমকে নিথর অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন।খবর পেয়ে ঘটনাস্থলে কোম্পানির সিকিউরিটি টিম, রাশিয়ান চিকিৎসক এবং ঈশ্বরদী থানা পুলিশ উপস্থিত হন। পরে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, বিদেশি নাগরিকের মৃত খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।ঈশ্বরদী সার্কেল প্রণব কুমার জানান, রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট কোম্পানিকে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ওই কোম্পানি দূতাবাসের মাধ্যমে মরদেহটি রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা নিবেন।