শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা
ডেস্ক রিপোর্ট: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার কর্মময় জীবনের ওপর এক জাতীয় রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে শিশু-কিশোর সংগঠন ‘কমল-কুঁড়ি’।বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে জানা গেছে, এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার শেষ তারিখ আগামী ৭ জুন। দুটি ভিন্ন গ্রুপে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে সারা দেশের শিশু-কিশোর থেকে শুরু করে সর্বস্তরের নাগরিক অংশ নিতে পারবেন।গ্রুপ ও বিষয়ের বিবরণ:ক গ্রুপ: ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। রচনার বিষয়: ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাঁর কর্মময় জীবন’। শব্দ সংখ্যা সর্বোচ্চ ৫০০ শব্দ।খ গ্রুপ: সকলের জন্য উন্মুক্ত। রচনার বিষয়: ‘বাংলাদেশী জাতীয়তাবাদ: আত্মপরিচয় ও জাতীয় ঐক্যের ভিত্তি’। শব্দ সংখ্যা সর্বোচ্চ ৮০০ শব্দ।প্রতিযোগিতার উভয় গ্রুপেই বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র। প্রতিটি গ্রুপে প্রথম স্থান অধিকারীকে মূল্যবান বই ও ১৬ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে মূল্যবান বই ও ১০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে মূল্যবান বই ও ৬ হাজার টাকাসহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। এছাড়াও শীর্ষ ৩০ জন বিজয়ীকে বইসহ বিশেষ আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে।নিবন্ধনের নিয়মাবলী ও জমাদানের ঠিকানা:আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগীদের রচনাটি অবশ্যই স্বহস্তে (নিজের হাতে) লিখে ডাকযোগে পাঠাতে হবে। রচনা জমা দেওয়ার শেষ সময় ৭ জুন, ২০২৬।রচনা পাঠানোর ঠিকানা: জিয়া স্মৃতি পাঠাগার, (বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের ৩য় তলা), ২৮/১ নয়া পল্টন, ঢাকা-১০০০।