• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ সকাল ১১:৪০:১৬ (15-Mar-2026)
  • - ৩৩° সে:
যুদ্ধজাহাজসহ ইরান অঞ্চলে যাচ্ছে আড়াই হাজার মার্কিন সেনা

যুদ্ধজাহাজসহ ইরান অঞ্চলে যাচ্ছে আড়াই হাজার মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে প্রথমবারের মতো প্রায় আড়াই হাজার মার্কিন মেরিন সেনা মোতায়েন করা হচ্ছে। জাপানের ওকিনাওয়ায় অবস্থিত ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা ইতোমধ্যে রওনা দিয়েছেন।তাদের সঙ্গে রয়েছে উভচর আক্রমণাত্মক যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধজাহাজটি থেকেই মেরিন সেনারা সরাসরি অভিযানে অংশ নিতে পারবেন।ইরানের সঙ্গে সংঘাত শুরুর দুই সপ্তাহের মাথায় এতসংখ্যক সেনা ও উভচর যুদ্ধজাহাজ মোতায়েনকে পরিস্থিতির আরও উত্তেজনাপূর্ণ হওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সম্ভাব্য সংকট মোকাবিলা কিংবা কোনো এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজন হলে এই মেরিন ইউনিটকে ব্যবহার করা হতে পারে।এ মেরিন সদস্যরাই চলমান সংঘাতে প্রথমবারের মতো মোতায়েন হওয়া মার্কিন স্থলসেনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই মোতায়েন যুক্তরাষ্ট্রের ধীরে ধীরে সামরিক উপস্থিতি বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে।এদিকে সেনা মোতায়েনের খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খারগ দ্বীপে থাকা সব সামরিক লক্ষ্যবস্তু তাদের বাহিনী ধ্বংস করেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি খোলা না থাকলে খারগ দ্বীপের তেল স্থাপনাতেও হামলা চালানো হতে পারে।