• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ রাত ১০:০৬:১৯ (18-Jun-2026)
  • - ৩৩° সে:
দেশে কোরবানি হয়েছে সাড়ে ৯৩ লাখ গবাদিপশু: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দেশে কোরবানি হয়েছে সাড়ে ৯৩ লাখ গবাদিপশু: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের পবিত্র ঈদুল আজহায় সারা দেশে মোট ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি গবাদিপশু কোরবানি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।৪ জুন বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।প্রতিমন্ত্রী জানান, বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মোট ২৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি পশু কোরবানি হয়েছে। এর মধ্যে গরু ও মহিষ ১৩ লাখ ৬৯ হাজার ৫টি, ছাগল ও ভেড়া ৯ লাখ ৮২ হাজার ১০৭টি এবং অন্যান্য পশু ৫৫৪টি।কোরবানির সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ। সেখানে মোট ২৩ লাখ ৪২ হাজার ৮৬৯টি পশু কোরবানি হয়েছে। এর মধ্যে গরু ও মহিষ ৭ লাখ ৯৬ হাজার ১২১টি এবং ছাগল ও ভেড়া ১৫ লাখ ৪৬ হাজার ৭০৬টি।চট্টগ্রাম বিভাগে কোরবানি হয়েছে ১৭ লাখ ৩৪ হাজার ২৫টি পশু। এর মধ্যে গরু ও মহিষ ১২ লাখ ১৮ হাজার ৬৭২টি এবং ছাগল ও ভেড়া ৫ লাখ ১৪ হাজার ৯৯২টি।এছাড়া রংপুর বিভাগে ১০ লাখ ৫০ হাজার ৫৫৪টি, খুলনা বিভাগে ৮ লাখ ৪৬ হাজার ৫টি, বরিশাল বিভাগে ৪ লাখ ১৬০টি, ময়মনসিংহ বিভাগে ৩ লাখ ৬৭ হাজার ৮১৮টি এবং সিলেট বিভাগে ২ লাখ ৭৪ হাজার ৩২১টি পশু কোরবানি হয়েছে।তথ্য অনুযায়ী, গরু ও মহিষ কোরবানির ক্ষেত্রে ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। অন্যদিকে ছাগল ও ভেড়া কোরবানির সংখ্যায় প্রথম অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ।মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতে প্রতিমন্ত্রী জানান, এ বছর কোরবানিযোগ্য পশুর চাহিদা ছিল ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। বিপরীতে দেশে প্রস্তুত ছিল ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি পশু। কোরবানি শেষে উদ্বৃত্ত রয়েছে ২৯ লাখ ৬৬ হাজার ৪২২টি পশু।তিনি বলেন, দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হওয়ায় চাহিদা পূরণের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক পশু উদ্বৃত্ত থেকেছে, যা দেশের প্রাণিসম্পদ খাতের সক্ষমতার প্রতিফলন।