• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:৫৩:১২ (07-Mar-2026)
  • - ৩৩° সে:
নোয়াখালীতে চার শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

নোয়াখালীতে চার শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।৭ মার্চ শনিবার সকালে জেলা শহরের একটি কনভেনশন হলে এ বৃত্তি প্রদান করা হয়।এ বছর ফাউন্ডেশনের আয়োজিত বৃত্তি পরীক্ষায় মোট ৫ হাজার ৮৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১১৮ জন মেধাবী শিক্ষার্থীকে ট্যালেন্টপুল বৃত্তি এবং ২৮২ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহবুব। এ সময় তিনি সংগঠনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন জাহাঙ্গীর। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং ফাউন্ডেশনের এ ধরনের মহৎ উদ্যোগের প্রশংসা করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আরমান ও ফখরুল ইসলাম মিলন। তাঁরা শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।উল্লেখ্য, নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ২০১২ সাল থেকে জেলার অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে আসছে।