• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই চৈত্র ১৪৩২ রাত ১২:৩৪:২৮ (20-Mar-2026)
  • - ৩৩° সে:
মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর

মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে আগামী ২১ মার্চ শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।১৯ মার্চ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ‘কিপার অব দ্য গ্রেট সিল অব দ্য কিংস’ তান শ্রী সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ এক টেলিভিশন ভাষণে এ ঘোষণা দেন।রয়্যাল সিলের এক বিবৃতিতে জানানো হয়, দেশটির শাসক পরিষদ এবং রাজা (ইয়াং ডি পারতুয়ান আগাং) সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ইসলামিক জ্যোতির্বিজ্ঞান, রুকিয়া (চাঁদ দেখা) এবং হিসাব (গণনা)—এই পদ্ধতির সমন্বয়ে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।এ ঘোষণার ফলে ২০ মার্চ শুক্রবার মালয়েশিয়ায় রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার দেশজুড়ে ঈদুল ফিতর উদযাপিত হবে।প্রতি বছরের মতো এবারও দেশটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করা হবে। জাতীয় রেডিও ও টেলিভিশনের মাধ্যমে দেশবাসীকে এ ঘোষণা জানানো হয়েছে। শনিবার ঈদের নামাজ ও বিভিন্ন সামাজিক আয়োজনের মধ্য দিয়ে উৎসব পালন করবেন মালয়েশিয়ার মুসলমানরা।