• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ রাত ০৮:৪৯:২৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এর আগে ডাকযোগে ভোটদানের সুযোগ পাচ্ছে কারাবন্দিরা। আজ থেকে শুরু হয়ে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়া।৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবারই প্রথম পোস্টাল ব্যালটে কারাবন্দিদের জন্য ভোট দেয়ার সুবিধা রেখেছে নির্বাচন কমিশন।ইসির নির্দেশনায় সেই প্রস্তুতিও নিয়েছে কারা কর্তৃপক্ষ। এর আগে, ৬ জানুয়ারি থেকে দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করে নির্বাচন কমিশন।ইসি জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছতে হবে। এরপর পৌঁছালে সেই ভোট গণনা করা হবে না। অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটে প্রতীকের পাশাপাশি প্রার্থীর নামও থাকবে।দেশে ও দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন। এদের অর্ধেক রয়েছেন দেশের ভেতরে।উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।