• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে বৈশাখ ১৪৩৩ রাত ০১:১০:৪৮ (05-May-2026)
  • - ৩৩° সে:
বর্ণিল আয়োজনে ব্র্যাক ইউনিভার্সিটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

বর্ণিল আয়োজনে ব্র্যাক ইউনিভার্সিটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

নিজস্ব প্রতিবেদক: সঙ্গীত, বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দু’দিনব্যাপী বৈশাখীউৎসব।১৫ এপ্রিল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই উৎসব শুরু হয়েছে।আনুষ্ঠানিকভাবে এই বৈশাখী উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। উদ্বোধনের পর শুরু হয় বৈশাখী শোভাযাত্রা। শিক্ষক-শিক্ষার্থীদের সাথে শোভাযাত্রায় অংশ নেন সিনিয়র লিডারশিপ টিমের সদস্যবৃন্দ। শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাসপ্রদক্ষিণ করে এবং ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।এসময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর আরশাদ মাহমুদ চৌধুরী, ট্রেজারার আরিফুল ইসলাম, রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড, স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমানসহ বিভিন্ন স্কুল ও ডিপার্টমেন্টের ডিন ও চেয়ারপারসন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টরখায়রুল বাশার।এরপর রমনার বটমূলের আদলে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে “বটতলার বৈশাখী বরণ” অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। দুপুরে অডিটোরিয়াম লবিতে অনুষ্ঠিত হয় ফ্ল্যাশ মব। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় গ্রামীণ খেলাধুলা। একই সঙ্গে মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাথে ছিল দিনব্যাপী বৈশাখী মেলা, যা রাত ১০টা পর্যন্ত চলবে।আগামীকাল (১৬ এপ্রিল) উৎসবের দ্বিতীয় দিনে অডিটোরিয়ামে জনপ্রিয় চলচ্চিত্র “আয়নাবাজি” প্রদর্শনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। এরপর থাকবে সিলেটের ঐতিহ্যবাহী ‘ধামাইল’ নৃত্য, মঞ্চনাটক “সৎ পাত্রের সন্ধানে”, রম্য বিতর্ক এবং “কথোপকথন: বনলতা এক্সপ্রেস” শীর্ষক অনুষ্ঠান, যেখানে চলচ্চিত্রটির কলাকুশলীরা অংশ নেবেন। এছাড়া দিনশেষে থাকবে মূকাভিনয় ও পুতুল নাচ। একই সঙ্গে দিনব্যাপী চলবে বৈশাখী মেলা।বৈশাখী উৎসবের আয়োজন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি ড্রামা অ্যান্ড থিয়েটার ফোরাম, ব্র্যাক ইউনিভার্সিটি কালচারাল ক্লাব, ব্র্যাক ইউনিভার্সিটি মনন, ডিবেটিং ক্লাব, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমন্টে ফোরাম, ব্র্যাক ইউনিভার্সিটি ইনডোর গেমস ক্লাব, ফিল্ম ক্লাব, ব্র্যাক ইউনিভার্সিটি লিডারশিপ ডেভেলপমেন্ট ফোরাম এবং অফিস অব কমিউনিকেশন্স।