• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:১৫:১৪ (29-Apr-2026)
  • - ৩৩° সে:
শর্ত সাপেক্ষে বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাবেন ব্যাংকাররা

শর্ত সাপেক্ষে বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাবেন ব্যাংকাররা

ডেস্ক রিপোর্ট: ব্যাংক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য শর্ত সাপেক্ষে সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ বোনাস (ইনসেনটিভ বোনাস) দেওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।২৮ এপ্রিল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৯ ডিসেম্বর জারি করা আগের নির্দেশনা (বিআরপিডি সার্কুলার নম্বর ১২) অনুযায়ী তফসিলি ব্যাংকগুলোকে উৎসাহ বোনাস প্রদানের ক্ষেত্রে কিছু শর্ত পরিপালনের কথা বলা হয়েছিল। তবে নতুন নির্দেশনায় ব্যাংকগুলোর বিশেষ অর্জন বিবেচনায় পরিচালনা পর্ষদ সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ বোনাস দেওয়ার সুযোগ পাবে।তবে এ সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে রয়েছে—প্রথমত, সংশ্লিষ্ট ব্যাংককে অবশ্যই ওই বছরে পরিচালন মুনাফা অর্জন করতে হবে।দ্বিতীয়ত, আগের বছরের তুলনায় ব্যাংকের রেগুলেটরি মূলধন কমে যাওয়া যাবে না। তবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিফার্ড প্রভিশন সমন্বয় এর বাইরে থাকবে।তৃতীয়ত, নতুন করে কোনো সঞ্চিতি বিলম্বকরণ সুবিধার জন্য আবেদন করা যাবে না।বাংলাদেশ ব্যাংক বলেছে, এসব শর্ত পূরণ সাপেক্ষে ব্যাংকগুলো কর্মীদের উৎসাহিত করতে বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিতে পারবে।