জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
জামালপুর প্রতিনিধি: জামালপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সুফিয়া বেগম(৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।১ জুলাই বুধবার রাতে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম আব্দুল আজিজের স্ত্রী ও শহরের ডাকাপাড়া এলাকার বাসিন্দা।এদিকে নিহতের পরিবার জানায়, মাগরিবের নামাজের পর থেকেই নিখোঁজ ছিলেন সুফিয়া বেগম। পরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে মরদেহ শনাক্ত করেন তারা। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রাতে জামালপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সামনে টাঙ্গাইলের ভুয়াপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী 'জামালপুর এক্সপ্রেস' ট্রেনের নিচে কাটা পড়েন ওই বৃদ্ধা। তাৎক্ষণিকভাবে পরিচয় না মেলায়, পরবর্তীতে পিবিআই-এর সহায়তায় আঙুলের ছাপ নিয়ে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।