• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:০৪:৪২ (03-Feb-2026)
  • - ৩৩° সে:
শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান ও অনশন শুরু করেছেন এক সন্তানের জননী এক নারী। প্রেমিকা যখন হাড়কাঁপানো শীত উপেক্ষা করে প্রেমিকের বাড়ির দোরগোড়ায় বিচারের আশায় বসে আছেন, অভিযুক্ত প্রেমিক তখন নতুন স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।​অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের মোছা. ফারজানা আক্তার পাপিয়া (২০)-এর সাথে একই এলাকার রাকিব (২২)-এর পরিচয় হয় একটি ফ্যাক্টরিতে কাজ করার সুবাদে। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ভুক্তভোগীর দাবি, রাকিব বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।​ফারজানা বিয়ের জন্য চাপ দিলে রাকিব বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে একাধিকবার আলোচনা হলেও রাকিবের পরিবার কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। এর মধ্যেই ফারজানাকে না জানিয়ে রাকিব অন্যত্র বিয়ে করেন।প্রেমিকের বিয়ের খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েন ফারজানা। গত ১৮ জানুয়ারি সকাল থেকে তিনি বিয়ের দাবিতে রাকিবের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। এদিকে ফারজানা বাড়িতে অবস্থান নিলেও রাকিব তার নতুন স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।​ভুক্তভোগীর বাবা মো. মাইন উদ্দিন অভিযোগ করেন যে, রাকিব এবং তার পরিবার এখন ফারজানাকে বিভিন্নভাবে ক্ষতির হুমকি দিচ্ছে। মেয়ের নিরাপত্তা ও সামাজিক সম্মান রক্ষায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।​শ্রীপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।