• ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৩১:০১ (19-Apr-2026)
  • - ৩৩° সে:
বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি ইয়েমেনের হুথিদের

বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি ইয়েমেনের হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি হুমকি দিয়েছে, শান্তি প্রক্রিয়ায় বাধা অব্যাহত থাকলে তারা গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে পারে।হুথি নিয়ন্ত্রিত সানার উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-এজ্জি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, “সানা যদি বাব আল-মান্দেব বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে মানবজাতি ও জিন—কেউই তা পুনরায় খুলতে সক্ষম হবে না।”তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীদের উচিত দ্রুত এমন সব নীতি ও কর্মকাণ্ড বন্ধ করা, যা শান্তি প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে এবং এটি বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। প্রণালিটির সরু অংশ মাত্র ২৯ কিলোমিটার প্রশস্ত, যেখানে জাহাজ চলাচল দুটি আলাদা চ্যানেলের মাধ্যমে পরিচালিত হয়।বিশ্বজুড়ে জ্বালানি ও পণ্য পরিবহনের ক্ষেত্রে এ রুটের গুরুত্ব অত্যন্ত বেশি। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল থেকে ভূমধ্যসাগরে তেল সরবরাহ এবং এশিয়াগামী বিভিন্ন পণ্য পরিবহনের বড় অংশ এই পথ দিয়ে হয়ে থাকে।