• ঢাকা
  • |
  • বুধবার ৮ই বৈশাখ ১৪৩৩ রাত ০২:২১:০৮ (22-Apr-2026)
  • - ৩৩° সে:
চমক দিয়েই টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

চমক দিয়েই টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে সমানসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন তরুণ ক্রিকেটার আব্দুল গফফার সাকলাইন। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তিনি। এছাড়া এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিন ম্যাচ খেলা রিপন মণ্ডলকেও অন্তর্ভুক্ত করা হয়েছে দলে।তবে একাধিক অভিজ্ঞ পেসারকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। স্কোয়াডে রাখা হয়নি মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে। ফলে নতুনদের সঙ্গে পেস আক্রমণের দায়িত্বে থাকবেন শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।আগামী ২৭ এপ্রিল থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, আর শেষ ম্যাচটি হবে ঢাকায়। এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচ।প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের স্কোয়াড:লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন ও আব্দুল গফফার সাকলাইন।