বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল
সাদিক রহমান, নিউ ইয়র্ক প্রতিনিধি : প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সংগঠন বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১ মার্চ রবিবার জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টের পার্টি হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি শামীম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম কলিমের সার্বিক পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন , যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক আতিকুর রহমান রফিক, আইন বিষয়ক সম্পাদক এ. কে. এম.হক (খোকন), সমাজকল্যাণ সম্পাদক বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক মিয়া ফয়েজ আহমেদ, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আতিক উল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন, প্রচার সম্পাদক জলি আহমেদ।আরও উপস্থিত ছিলেন, কার্যকরী সদস্য কাজী আশিকুজ্জামান, কবির হোসেন, সোহানুর রহমান সোহান, আব্দুল মান্নান, হযরত আলী, কাউসার আহমেদ, আশরাফ ভূঁইয়া, পারভেজ, শাহ্ মো. কাশেম আলী ও আব্দুল মালেক, হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।অনুষ্ঠান পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন।উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএর সভাপতি শামীম হাসান বলেন, আমরা চাই ঐক্যবদ্ধভাবে, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমাদের কমিউনিটিকে এগিয়ে নিয়ে যেতে।সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম কলিম বলেন, রমজান আমাকে ধৈয্য ধরতে ও পরিশুদ্ধ হতে শিক্ষা দেয়, আমাদের উদ্দেশ্য হলো প্রবাসীদের বাঙালিদের ঐক্যবদ্ধ রাখা।এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জিলা সমিতি ইউএস ইনক এর সভাপতি মো ফারুক ইকবাল, সাধারন সম্পাদক সাদেক রহমানসহ আরওঅনেকে।উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি আমেরিকান’র উপস্থিতিতে নিউইয়র্কে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্টজন এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।উপস্থিত নেত্রীবৃন্দ বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কমিউনিটির সেবা করার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংগঠনের দপ্তর সম্পাদক আতিকুর রহমান রফিক, দমোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, বাংলাদেশের অগ্রগতি ও প্রবাসীদের কল্যাণ কামনা করা হয়। দোয়া শেষে একসঙ্গে ইফতার করেন আমন্ত্রিত অতিথিরা।