• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ রাত ১০:৫৫:০৪ (04-Mar-2026)
  • - ৩৩° সে:
চট্টগ্রাম-২ আসন : বিএনপি প্রার্থী সরোয়ারের মনোনয়ন বাতিল

চট্টগ্রাম-২ আসন : বিএনপি প্রার্থী সরোয়ারের মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। ঋণখেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।১৮ জানুয়ারি রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষ তার মনোনয়নপত্র বাতিল করা হয়।জানা গেছে, চট্টগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন বিএনপি প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন।সরোয়ার আলমগীর ঋণখেলাপি হওয়ার কারণে জামায়াত প্রার্থীর করা সেই আপিলটি মঞ্জুর করে ইসি। এর ফলে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করে।