প্রধানমন্ত্রীর অফিসে দুপুরের খাবার ও বিকেলের নাস্তার বাজেট ১৫০ টাকা
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর অফিসে দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা, এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।২২ এপ্রিল বুধবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানা তিনি।নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে খুবই সাধারণ খাবার পরিবেশন করা হয়। মেন্যুতে ছিল ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজা, ডিম, ডাল এবং দই।তার এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, সরকারি ব্যয় কমিয়ে আনার লক্ষ্যে সাশ্রয়ী ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হচ্ছে।