• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে মাঘ ১৪৩২ রাত ১২:১০:০৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:
সংগীতের ভাষায় ভোটের আহ্বান, ফুলবাড়ীতে জাসাসের ব্যতিক্রমী প্রচারণা

সংগীতের ভাষায় ভোটের আহ্বান, ফুলবাড়ীতে জাসাসের ব্যতিক্রমী প্রচারণা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে ধানের শীষের পক্ষে ব্যতিক্রমধর্মী নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জাসাসে কুড়িগ্রাম জেলা নেতৃবৃন্দ ও ফুলবাড়ী উপজেলা নেতৃবৃন্দ। প্রচারণায় দেশাত্মবোধক ও গণসংগীত পরিবেশনের মাধ্যমে ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়া হয়।৮ ফেব্রুয়ারি রোববার দিনব্যাপী কুড়িগ্রাম-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ-এর পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।প্রচারণায় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা জাসাস আহ্বায়ক জাকি মোহাম্মদ আহসান হাবিব সজীব, ফুলবাড়ী উপজেলা জাসাস এর আহ্বায়ক নাজমুল হাসান, জাসাস সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনসহ জেলা উপজেলা নেতৃবৃন্দ।এ সময় জাসাসের নেতাকর্মীরা বলেন, গণসংগীত মানুষের হৃদয়ে সহজে পৌঁছে যায়, তাই সংগীতের ভাষায় জনগণের কাছে বার্তা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। প্রচারণা চলাকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।