• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ০১:২০:৪০ (03-Feb-2026)
  • - ৩৩° সে:
কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে বিপর্যয়

কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে বিপর্যয়

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার কাপ্তাই হ্রদের পানি আশঙ্কাজনক হারে হ্রাস পেয়ে বিদ্যুৎ উৎপাদনে বিপর্যয় দেখা দিয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে (বিউবো) ৫টি ইউনিটের মধ্যে মাত্র একটি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক এ.টি এম আব্দুজ্জাহের জানান, কাপ্তাই হ্রদের পানি দ্রুত হ্রাস পাচ্ছে। যার ফলে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। পানি হ্রাস পাওয়ার ফলে ২নং ইউনিট চালু রাখা হয়েছে। উক্ত ইউনিট হতে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন  হয়েছে। অন্য ৪টি ইউনিট পানি কম থাকায় বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।ব্যবস্থাপক আরও জানান, বর্তমানে পানি থাকার কথা ৯৬ ফিট এম.এস.এল। কিন্ত তা হ্রাস পেয়ে পানি আছে ৮৫.৫৪ ফিট এম. এস. এল। উল্লেখ্য, আগে ৫টি ইউনিট হতে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো।