• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৮:৩৬ (26-Feb-2026)
  • - ৩৩° সে:
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করলেন নুরুল ইসলাম বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করলেন নুরুল ইসলাম বুলবুল

মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তিনি পরিদর্শনে আসেন।পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও রোগীদের সেবার মান ঘুরে দেখেন।এসময় তিনি চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি রোগীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথাও শোনেন।এসময় হাসপাতালের অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতির বিষয়টি তার নজরে আনা হলে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।নুরুল ইসলাম বুলবুল বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সেবার মান উন্নয়নে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে আমি সর্বাত্মক সহযোগিতা করব।পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।