• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা চৈত্র ১৪৩২ রাত ০১:১৬:৫৭ (17-Mar-2026)
  • - ৩৩° সে:
শরীয়তপুরে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ নুরুদ্দিন অপু

শরীয়তপুরে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ নুরুদ্দিন অপু

স্টাফ রিপোর্টার, শরীয়তপুর: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন ভাবনার ধারাবাহিকতায় দেশব্যাপী নতুন করে খাল খনন কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এরই অংশ হিসেবে পানি নিষ্কাশন, কৃষি সেচ এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্য নিয়ে শরীয়তপুরের গোসাইরহাটে একটি গুরুত্বপূর্ণ খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।১৬ মার্চ সোমবার দুপুরে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নে প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ পখমসার খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ এবং শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহাম্মেদ আসলাম।এছাড়াও অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, খাল খনন কার্যক্রম বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে, কৃষি সেচ সুবিধা বাড়বে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে। স্থানীয়দের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।