• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে বৈশাখ ১৪৩৩ রাত ১০:২১:৫০ (06-May-2026)
  • - ৩৩° সে:
শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ

শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ

অনলাইন ডেস্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য সংশোধিত বদলি নীতিমালা জারি করা হয়েছে।৬ মে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ নীতিমালা জারি করা হয়।নীতিমালায় কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া শিক্ষকরা চাকরির প্রথম দুই বছর বা একবার বদলি হওয়ার পরবর্তী দুই বছরের মধ্যে পুনরায় আবেদন করতে পারবেন না।এর আগে নীতিমালাটি অনুমোদন দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, জারির পাশাপাশি নীতিমালাটি ওয়েবসাইটে আপলোডের কার্যক্রমও চলমান রয়েছে এবং দ্রুতই তা সবার জন্য উন্মুক্ত করা হবে।