• ঢাকা
  • |
  • শুক্রবার ২৫শে বৈশাখ ১৪৩৩ সকাল ১১:৩৮:০৬ (08-May-2026)
  • - ৩৩° সে:
রাজা চার্লসকে কোহিনূর ফেরত দিতে উৎসাহিত করলেন জোহরান মামদানি

রাজা চার্লসকে কোহিনূর ফেরত দিতে উৎসাহিত করলেন জোহরান মামদানি

আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ব্রিটেনের রাজা চার্লসকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার বিষয়ে উৎসাহিত করেছেন।যুক্তরাষ্ট্র সফরে থাকা রাজা চার্লস নিউইয়র্কে ১১ সেপ্টেম্বর হামলায় নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন। তার আগেই এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মামদানি বলেন, আলাদাভাবে সুযোগ পেলে তিনি রাজাকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার পরামর্শ দিতেন।তিনি আরও জানান, ‘রাজার সঙ্গে আলাদা করে কথা বলার সুযোগ পেলে আমি তাকে হীরাটি ফিরিয়ে দেওয়ার জন্য উৎসাহিত করতাম।’পরবর্তীতে স্মরণ অনুষ্ঠানে মামদানি ও চার্লসের মধ্যে সাক্ষাৎ হয়, তবে তাদের আলোচনার বিস্তারিত সম্পর্কে বাকিংহাম প্যালেস কোনো মন্তব্য করেনি। মামদানির পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।ঐতিহাসিকভাবে ১০৫ ক্যারেটের কোহিনূর হীরা বিভিন্ন শাসকের হাতে ছিল। ১৮৪৯ সালে পাঞ্জাব দখলের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটি অধিগ্রহণ করে এবং ১৮৫০ সালে তৎকালীন ব্রিটিশ রানিকে উপহার দেয়। এরপর থেকে হীরাটি ব্রিটিশ রাজপরিবারের সংগ্রহে রয়েছে।ভারত বহুবার এই হীরা ফেরত দেওয়ার দাবি জানালেও ব্রিটেন এখনো তা ফেরত দেয়নি। ভারতে অনেকেই একে ঔপনিবেশিক শাসনের প্রতীক হিসেবে দেখেন।সূত্র: রয়টার্স