• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই আষাঢ় ১৪৩৩ রাত ০৮:১৭:৫৩ (28-Jun-2026)
  • - ৩৩° সে:
সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ

সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ

ডেস্ক রিপোর্ট: সিলেট ও কুমিল্লায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।সিলেট জেলার ডিসি নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসান। অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার ডিসি করা হয়েছে।২৮ জুন রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের ডিসি সারওয়ার আলমকে পদ থেকে প্রত্যাহার করা হয়। এরপর এই পদ শূন্য থাকে।হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজারের তহবিল ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগকে ঘিরে সারওয়ার আলম সম্প্রতি আলোচনায় ছিলেন।সূত্র: ঢাপো।